1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৩.১২ পিএম
  • ৬৫৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ৪টি মোবাইল ফোন, ৭টি সীমকার্ড ও নগদ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে সদর উপজেলার আচমত আলী খান সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালী থানার তৈয়ব আলী মোল্লার ছেলে আল আমিন (৩০), একই জেলার সদর দক্ষিন থানার উড়িয়াপাড়া এলাকার কাজী আব্দুর রশিদের ছেলে কাজী আরিফ (২৩), একই এলাকার আবুল কালামের ছেলে শরিফুল ইসলাম (২২)।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ সাদেকুল ইসলাম আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান,

এসময় তিনি বলেন, কুমিল্লা থেকে গাঁজা ভর্তি করে একটি মাইক্রোবাসযোগে মাদক ব্যবসায়ীরা গোপালগঞ্জ যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর উপজেলার আচমত আলী খান সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে ২০টি প্যাকেটে থাকা ৩৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ৪টি মোবাইল ফোন, ৭টি সীমকার্ড ও নগদ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মাদারীপুর সদর মডেল থানায় মামলা হলে আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!