1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.৫৬ এএম
  • ৯০২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের সাহেব আলী হত্যা মামলার আসামি আউয়াল মাতবরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।

নিহত আউয়াল মাদবর মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রাম এর কাশেম মাদবারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে আউয়াল গ্রামে ব্যবসা করত। শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিল। রাতে দুর্বৃত্তরা দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এদিকে নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা গেছে নিহত আউয়াল একটি হত্যা মামলার আসামি ছিলেন। কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যা মামলার আসামি ছিলেন আউয়াল।

নিহতের পরিবারের দাবি প্রতিপক্ষের লোকজন আউয়ালকে কুপিয়ে হত্যা করেছে।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আউয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!