1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

  • প্রকাশিত : রবিবার, ১ মে, ২০২২, ১০.৫৬ পিএম
  • ৬৮০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি,

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় জান্নাতির (৭) নামে এক শিশু নিহত হয়েছেন।

রবিবার (১ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় শেখ হাসিনা মহাসড়কে রাস্তা পাড় হওয়ায় সময় অটোরিকশার চাপায় মায়া যায় জান্নাতী।

নিহত জান্নাতী মাদারীপুর সদর উপজেলার চর খাগদী এলাকার দেলোয়ার হোসেন চৌকিদারের মেয়ে।

স্থানীয়রা ও পরিবার সুত্রে জানা যায়, রবিবার বিকেলে চর খাগদী এলাকায় বাড়ির সামনে রাস্তা পাড় হওয়ার সময় এক অটোরিকশা চাপা দিলে মারাত্মক আহত হয় জান্নাতী। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনা জান্নাতী নামে এক শিশুকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। দুর্ঘটনায় বুকের পাজরে তীব্র আঘাত পেয়ে পাজরের হাড় ভেঙে মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করে হয়েছে।

জান্নাতির মা ফাহিমা বেগম বলেন, কয়েকদিন আগেই বাবার কাছে বায়না ধরেছিলো, বাবা যেন নতুন জুতা আর জামা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসে। ঈদে নতুন জুতা আর জামা পড়ে বাবার সাথে ঘুরবে। বাবা তার কথা রেখেছিলো। কিন্তু সেই নতুন জুতা আর জামা পড়ার আগেই জান্নাতী চলে গেলো না ফেরার দেশে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা ঘটনার সততা নিশ্চিত করে বলেন,নিহতের ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!