1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে সড়কের পাশে থেকে উদ্ধার হওয়া নবজাতকে আদালতের মাধ্যমে দত্তক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৭.১০ পিএম
  • ৮৭০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেলো নতুন ঠিকানা। সাত লাখ টাকা অফেরতযোগ্য বন্ডে রাজবাড়ী জেলার সরকারি চাকুরীজীবি নিঃসন্তান দম্পতিকে আদালতের মাধ্যমে দত্তক দেয়া হয় নবজাতককে।

জানা যায়, মাদারীপুরের আদালতপাড়ায় নবজাতক দত্তক নিতে আগ্রহী দম্পতিরা ভীড় করেন।এতে আদালতে আবেদন পড়ে ১৯ জনের।

বৃহস্পতিবার দুপুর থেকে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এজলাসে তিনঘন্টা ব্যাপী চলে শুনানী।

প্রথম পর্যায়ে ১৫ জন বাদ পড়লে বাকি ৪ জনের যোগ্যতা অনুসারে আবারো চলে শুনানী। পরে ৭ লাখ টাকা ফেরতযোগ্য জামানতে মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদার নিঃসন্তান দম্পতিকে নবজাতক দত্তক দেন আদালত। এই দম্পতি রাজবাড়ী জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত।মেয়েটিকে পেয়ে খুশিতে আত্মহারা এই দম্পতি।

মাদারীপুর আদালতের আইনজীবি রুবিনা আক্তার বলেন, ১৯ জনের মধ্যে আদালত মরিয়ম ও আজিবর দম্পতিকে বেঁছে নিয়েছেন। তাদের যোগ্যতা অনুসারে আদালত এই সিদ্ধান্ত দেন। আশা করছি, মেয়েটি নতুন মা-বাবার পরিচয়ে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে।

মরিয়ম আক্তার বলেন, ১৩ বছরের সংসার জীবনে নেই তাদের কোন সন্তান। আদালতের সিদ্ধান্ত মতে মেয়েটিকে পেয়ে খুবেই আনন্দ লাগছে। আমরা মেয়েটিকে মানুষ করে তুলবো। আমাদের স্বামী-স্ত্রী দুজনের যা সম্পতি আছে, সবকিছুই এই মেয়ের নামে লিখে দিবো।

মাদারীপুর জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মু. শহিদুল ইসলাম জানান, মেয়েটির সকল দায়িত্ব ওই দম্পতিকে দিয়েছেন আদালত। সাতদিনের মাথায় নবজাতকের নামকরণ করা হবে।পরিচয়হীন শিশুটি নতুন ঠিকানা পাওয়ায় সবাই খুশি।আর এখন থেকে পুরো দায়িত্ব পালন করবেন ওই দম্পতি।

প্রসঙ্গত, গত রোববার মাদারীপুর শহরের বটতলা এলাকার সড়কের পাশ থেকে কম্বলে প্যাঁচানো এক ফুটফুটে নবজাতক উদ্ধার করেন স্থানীয়রা। পরে শিশুটি (মেয়ে) এখনো জেলা সদর হাসপাতলে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!