1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে সিএমএসএমই খাতে ক্লাষ্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১.৪১ পিএম
  • ৪৮২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতে ক্লাষ্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূবালী ব্যাংকের আয়োজনে মাদারীপুরের মস্তফাপুর হর্টিকালচার সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক বরিশালের সার্বিক তত্বাবধানে কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় সকল ব্যাংকের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ।

কর্মশালায় সিএমএসএমই খাতে ক্লাষ্টার ভিত্তিক কিভাবে উদ্যোক্তা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক মোল্লা আল মাহমুদ ও কর্মকর্তা মোঃ ওমর ফারুক।

পূবালী ব্যাংকের শিবচর শাখা ব্যবস্থাপক শেখ ফিরোজের সঞ্চলানায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে তিনি বলেন, কিভাবে আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে ডেভেলপ করবো? তাদের কে আমরা বাড়াতে চাই। এই দেশের অংশীদার তারা, মূল অংশীদার তারা। সবচেয়ে বড় অংশ তারা। তাদের আমরা কিভাবে অর্থায়ন করবো। তাদের কে আমরা মেইনস্ট্রীম, গুড সার্ভিস প্রোভাইড করবো। প্রমোট করবো তাদের কে এগিয়ে আনবো। সেটার মূল উদ্দেশ্যেই আমাদের সারাদেশে চোষে বেড়ানো। বড় যারা আছেন তারা কিন্তু সহজে ব্যাংকে ঢুকতে পারেন, কিন্তু ছোটরা ব্যাংকে ঢুকতে পারে না, ভয় পায়। ছোট থেকে একদিন বড় হবে। বড় উদ্যোক্তা হবে। আমাদের এই কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে।

পূবালী ব্যাংক ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদারের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম, অতিরিক্ত পরিচালক বেবী রাণী দে, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বেলাল হোসেন, পূবালী ব্যাাংক মাদারীপুর শাখার ম্যানেজার, উদ্যোক্তা বিথী রানী, আ: রহিম সহ অন্যরা।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ১৭৭টি ক্লাস্টারের মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়ন সহযোগিতা করে তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার উদ্যোগ নিয়েছে। হয়েছে। রপ্তানিপণ্যের বহুমুখীকরণে ক্লাস্টারভিত্তিক শিল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!