1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.২৪ পিএম
  • ৮৪৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে মজিবুর রহমান খান(৬৫) নামের এক সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।

সোমবার(১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে মাদারীপুর শহরের আছমত আলী খান সড়কের ২নং শকুনী এলাকায় এ ঘটনা ঘটে। আহত মজিবুর রহমান খান সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, রাত সোয়া নয়টায় দিকে শাক-সবজি কিনে সদর মডেল থানার সামনে থেকে বাড়ি যাচ্ছিলেন তিনি। বাসার কাছে পৌঁছালে ৪ থেকে ৫ সদস্যের একদল মুখোশধারী দুর্বৃত্ত তার গতি রোধ করে। অতর্কিত ভাবে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও দুই পায়ে জখম করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!