1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত এক, আহত ৬

  • প্রকাশিত : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৬.৪৭ পিএম
  • ৬১৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইসমাইল হোসেন (৫১) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের আরো ৬ যাত্রী।

সোমবার(১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইসমাইল হোসেন ঝালকাঠী জেলার আলী আকবরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর পাওয়ার হাউজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন ও বাসের ৬ যাত্রী আহত হয়। গুরুতর অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে বেপরোয়াভাবে বাস চালানোয় এই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামে এক যবুক নিয়ে স্থানীয়রা হাসপাতালে আসেন। হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। চালককে আটক করা সম্ভব হয়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!