1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে মোবাইল ফোন নিয়ে পরিক্ষা দেওয়ায় ২ পরিক্ষার্থীর ৬ মাস কারাদণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১১.১৭ পিএম
  • ৯৬০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন সাথে নিয়ে পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা দেওয়ায় দুই পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে মাদারীপুর পৌর শহরের চরমুগরিয়া মহাবিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান এ কারাদন্ড দেন। এছাড়া চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে দেরিতে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসায় আরো ৩ পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়া হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘নয়নী সরকার ও ফেরদৌসী আক্তার নামে দুই শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে এনড্রোয়েট মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিচ্ছিল। পরে তাদের কাছ থেকে দুটো মোবাইলই জব্দ করা হয়। বিষয়টি আইনগত অবৈধ হওয়ায় তাদের দুই জনকেই ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দিন আহমেদ জানান, ‘মাদারীপুরের পাঁচ উপজেলার সকল পরীক্ষার্থীর নিয়োগ পরীক্ষা জেলা সদরের ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ হাজার ৯ শ ২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করে। পরীক্ষার হলে প্রবেশের জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক ছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!