1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য, ইউপি সদস্যসহ আটক ৪

  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২, ৭.৫৫ পিএম
  • ৯৭২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে মাদক উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। এ সময় ডিবি পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বুধবার(১১ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের উত্তরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত পুলিশ সদস্য হলেন, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফ আব্দুর রশীদ (৪২), সহকারী উপ-পরির্শক শফিউল বাশার (৩২) ও মো. সজীব (৩২)। এ ঘটনার পর অভিযান চালিয়ে পেয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবুর খানসহ চার জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় জানা গেছে,দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরকান্দি এলাকায় ইউপি সদস্য সবুর খান তার বাড়ির পাশের একটি ঘরে ইয়াবার একটি বড় চালান রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফ আব্দুর রশীদের নেতৃত্বে তিন সদস্যে একটি টিম সবুর খানের বাড়িতে অভিযান চালায়। সময় ইউপি সদস্য সবুর খান স্থানীয়দের সঙ্গে নিয়ে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে পুলিশের তিন সদস্যের ওপর হামলা চালায়। পরে তাদের আটকে রেখে বেধরক মারধর করা হয়।

খবর পেয়ে ডিবি পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ইউপি সদস্য সবুর খানসহ চার জনকে আটক করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আল-মামুন বলেন, ‘মাদক উদ্ধারে অভিযানে গিয়ে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা সদর হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। পুলিশের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!