1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে বিপুল পরিমান ইয়াবাসহ এক নারী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২৪ পিএম
  • ৮৭৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ইয়াবাসহ হাসী বেগম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার ঘর থেকে নয় হাজার পাঁচশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসী বেগম ওই এলাকার লুৎফর মাতুব্বর এর স্ত্রী।

মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে হাসী বেগম ও তার ছেলে সাদ্দাম মাতুব্বর ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিলো এমন গোপন সংবাদদের ভিত্তিতে সদর উপজেলার ঘটকচর এলাকার লুৎফর মাতুব্বর এর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় অভিযান চালিয়ে ঘরে লুকিয়ে রাখা নয় হাজার পাঁচশত পিচ ইয়াবাসহ হাসী বেগমকে গ্রেফতার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় তার ছেলে সাদ্দাম মাতুব্বর।

মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানায়, হাসী বেগম ও তার ছেলে দীর্ঘদিন ধরে ঘটকচর এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ হাসী বেগমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আলামতসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!