1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১২.৫৫ এএম
  • ৭৭৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার ডাসারে বাসের ধাক্কায় সিরাজ হাওলাদার (৬৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ হাওলাদার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদি গ্রামের আবুর কাশেম হাওলাদারের ছেলে ও তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

আহত জান্নাত আক্তার (৩০) কালকিনির এনায়েতনগর ইউনিয়নের আলীপুর গ্রামের শিপন সরদারের স্ত্রী। আর আহত ভ্যানচালকের নাম পাওয়া যায়নি।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনির ভুরঘাটা থেকে ব্যক্তিগত কাজ শেষে ভ্যানযোগে নিজবাড়িতে ফিরছিলেন রাজমিস্ত্রি সিরাজ হাওলাদার ও জান্নাত আক্তার নামে দুই যাত্রী। পাথুরিয়ারপাড় এলাকায় আসলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক ও দুই যাত্রী সড়কে ছিটকে পড়ে। গুরুতর অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সিরাজকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন
নিহত ও আরো দুইজন আহত হয়েছে। নিহ তের লা শ জেলা সদর হাসপাতালের রাখা আছে। যাত্রীবাহী বাসটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!