1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে বন্ধুকে কু*পি**য়ে র*ক্ত পানের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১২.০১ এএম
  • ১১৯১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে নেশা খেয়ে বন্ধু সুশান্ত বেপারীকে (৩২) ডেকে এনে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে রক্ত পান করার অভিযোগ উঠেছে তারই বন্ধু শশাংক মন্ডল (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । গুরুতর আহত অবস্থায় সুশান্ত বেপারীকে উদ্ধার প্রথমে রাজৈর ও পরে অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শশাংক মন্ডলকে গ্রেফতার করে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে ।

আহত সুশান্ত বেপারী রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সেনদিয়া গ্রামের
জগিন্দ বেপারীর ছেলে।

অভিযুক্ত শশাংক মন্ডল একব এলাকার নিবারন মন্ডলের ছেলে ও বর্তমান ইউপি সদস্য প্রদীপ মন্ডলের ছোট ভাই।সে অলংকার ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শশাংক ও সুশান্ত বেপারীর মধ্যে মনমালিন্য চলছিলো।শনিবার দুপুরে পূর্ব শত্রুার সুশান্ত বেপারীকে তাদের বাড়ির কাছে ডেকে এনে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ।এসময় ধারালো অস্ত্রের আঘাতে সুশান্ত গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শশাংক ওই স্থানে বসে সুশান্ত বেপারীর শরীর থেকে ঝড়া রক্ত খায় । এসময় এলাকায় আতংক ছড়িয়ে পরে । শশাংক মন্ডলের হাতে থাকা ধারালো অস্ত্র ও হাতুড়ির ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পায়নি । এসময় এলাকার অনেক লোক জড়ো হয়ে তাকে আটক করে । পরে তারই বড় ভাই বর্তমান ইউপি সদস্য প্রদীপ মন্ডল পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় । রাতে মামলা হওয়ার পর গ্রেফতার দেখিয়ে শশাংককে দুপুরে সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করে ।

গুরুতর আহত সুশান্ত বেপারীর বড় ভাইয়ের স্ত্রী সন্ধ্যা বেপারী জানায়, আমার দেবর সুশান্তকে ডেকে নিয়ে তারই বন্ধু নেশাখোর শশাংক এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে । আমরা এর বিচার চাই ।

অভিযুক্ত শশাংক মন্ডলের বড় ভাইয়ের স্ত্রী অঞ্জনা মন্ডল জানায়, আমার দেবর অনেক দিন যাবত নেশা করে । সেই সুশান্তকে কুপিয়েছে ।

রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, অভিযুক্ত শশাংককে গ্রেফতার করে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!