1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে ফুটবল খেলার সময় হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০.১৭ পিএম
  • ৭২৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ফুটবল খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করে দুলাল সাহা(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চরমুগুরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল সাহা চরমুগুরিয়া এলাকার নারায়ন সাহার ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানান, চরমুগুরিয়া কলেজ মাঠে তাদের সহপাঠীদের সাথে প্রতিদিনের মতোই বিকালে ফুটবল খেলতে মাঠে নামের দুলাল সাহা। ফুটবল লাঠি মারার সাথে সাথেই হার্ট অ্যাটাক হয়ে মাটিতে পড়ে যায় দুলাল।এসময় ঘটনা স্হানেই তার মৃত্যু হয়।

দুলাল সাহার বড় ভাই গোপাল সাহা বলেন, এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। এখন আমি একেবারেই নিঃস্ব। আমার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ রইল না।

দুলালের সহপাঠী রাজিব বলেন,আমরা সহপাঠী এবং এলাকার কিছু লোকজন মিলে প্রতিদিন কলেজ মাঠে ফুটবল খেলতে যাই। প্রতিদিনের মতো আজকেও দুলাল আমাদের সাথে ফুটবল খেলতে কলেজ মাঠে আসেন। পরে প্রথমেই ফুটবল টি লাথি মারলে এটা হাটে অ্যাটাক হয়ে ঘটনা স্হানে সে মারা যায়।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি যে বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে এক যুবক হাট অ্যাটাকে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!