1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, এক দালাল আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৫৩ পিএম
  • ১৫৯২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ছদ্মবেশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় এমদাদ হাওলাদার নামে এক দালালকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে দুদকের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটক এমদাদ হাওলাদার (৫০) সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। সে শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকে এমন কর্মকান্ড চালিয়ে আসছে বলে জানা গেছে।

দুদক জানায়, মাদারীপুর আঞ্চলিক সাপপোর্ট অফিস ও তার আশপাশে বেপরোয়া হয়ে উঠছে দালালচক্র। এমন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা। পাসপোর্ট করে দেবার শর্তে এক প্রত্যাশীর কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করে এমদাদ হাওলাদার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এরপর মুছলেকা দিয়ে স্ত্রীর জিম্মায় এমদাদকে ছেড়ে দেয় দুদক।
দুদকের মাদারীপুরের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ভবিষ্যতে পাসপোর্ট অফিস ও তার আশপাশে এমন কর্মকান্ডে লিপ্ত না থাকার শর্তে এমদাদকে তার স্ত্রীর জিম্মায় মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হয়রানী বন্ধে পাসপোর্ট অফিসে এমন কর্মকান্ড নিয়মিত চলমান থাকবে।

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মাহমুদুল হাসান বলেন, পাসপোর্ট অফিসের বাইরে থেকে এক দালালকে আটক করেছে দুদকের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!