1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে নতুন করে আরো ৪জন করোনা রোগী শনাক্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৯.৪৪ এএম
  • ১৪০৫ জন সংবাদটি পড়েছেন।
ছবি:শিবচরনিউজ২৪.কম

শিবচরনিউজ২৪ডেস্কঃ

মাদারীপুরে নতুন করে আরো ৪জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন শিশু রয়েছে।এনিয়ে মাদারীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩জন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে  মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন মাদারীপুর জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪জন। এদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে একজন, ঝাউদি ইউনিয়নে একজন এবং ধুরাইল ইউনিয়নে একজন আক্রান্ত হয়েছে। এছাড়াও রাজৈর উপজেলা বাজিতপুরে তিন বছর বয়সী এক শিশু আক্রান্ত হয়েছে।

এদিকে রাজৈর উপজেলার বাজিতপুর এলাকায় শনাক্ত হওয়া এক করোনা রোগীকে গত শনিবার রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর ওই রোগীর স্ত্রী ও শিশু ছেলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের পাঠানো হলে শিশু ছেলে পজিটিভ ও স্ত্রী করোনা নেগেটিভ আসেন। তারা এখন রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মিঠুন বিশ্বাস জানান, রাজৈর করোনাভাইরাস আক্রান্ত একটি ব্যক্তির শিশু সন্তানের করোনাভাইরাস পজেটিভ। তবে তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ।

অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!