1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে দুই ভাগ্নেকে ট্রাক্টরে চড়াচ্ছিলেন মামা, উল্টে প্রাণ গেলো সবার

  • প্রকাশিত : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৯.৩৬ পিএম
  • ৯০২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে জমি চাষ করার সময় ট্রাক্টর (মাহিন্দ্রা) উল্টে ২ ভাগ্নেসহ মামার মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার ঝাউদি এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের দক্ষিন মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২৮) ও একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০), জিহাদ হাওলাদার (৭)। জোবায়ের ও জিহাদ তার মামা জহিরুল ইসলামের সাথে ট্রাক্টরে চড়েছিল।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেলে মামা জহিরুলের সাথে মাহিদ্রায়(ট্রাক্টর) চেপে জমির হাল চাষ দেখতে দক্ষিন মাদ্রা এলাকার জমিতে যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জমি থেকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে পাশের খালে পড়ে যায়। এসময় দুই ভাগ্নেসহ মামা জহিরুল ট্রাক্টরের নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী জানান,’হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি মর্মান্তিক!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!