1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১ ডাকাত আটক।

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৯.৫৫ এএম
  • ৭৪০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকায় এঘটনা ঘটে।তবে এসময় জনগণ ধাওয়া দিয়ে তামিম ঘরামী (২০) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটককৃত তামিম কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকার শিকদার মোটরের মালিক ব্যবসায়ী গোলাম নবী শিকদার ও তার ভাই স্বর্ণ ব্যবসায়ী গোলাম রসুল শিকদার একসঙ্গে বসবাস করে। তাদের দুই ভাইয়ের বাড়িতে সুকৌশলে ঢুকে পড়ে একদল মুখশধারী ডাকাত। ঘরে ঢুকেই ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যদের হাত-পা বেঁধে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, ৩টি মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ধাওয়া করে এক ডাকাত সদস্যকে করে।পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে জনগণ ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত তামিমসহ আরও তিন ডাকাতের নাম আমরা জানতে পেরেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!