1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১০.৫৬ এএম
  • ৬৫৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে পারুল (২৫) ও সাগরীকা (২০) নামে দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দুইজন।

শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে।

নিহত পারুল ডাসার উপজেলার বালিগাঁও এলাকার ইয়াদ আলী মাতুব্বরের স্ত্রী ও সাগরীকা মাদারীপুর শহরের বটতলা এলাকার মজিবুর রহমানের স্ত্রী। নিহত ওই দুইজন সম্পর্কে বান্ধবী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা নামে এক নারীকে। এছাড়া অসুস্থ্য অবস্থায় সাগরিকার বান্ধবী পারুলসহ আরো দুই নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরো পারুলকে মৃত ঘোষণা করেন।

তবে কি কারনে মারা গেছে এখনো বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে পরিস্কার করা সম্ভব হয়নি

বাসার কেয়ারটেকার হেলাল সরদার জানান,রাত তখন আড়াইটা বাজে,তখন বাসার ওই তলায় অনেক চেচামেচি। পরে আমি সেখানে যাই।একজন দেখি মরে গেছে। আরো কয়েকজন অসুস্থ।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে পহেলা আক্টোবব সাগরীকা তার মেয়ে ও তার ভাই মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরো ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। এরপর অপরিচিতদের আর কোন হদিস পাওয়া যাচ্ছে না।

মাদারীপুর সদর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, গভীর রাতে আমাদের এখানে চার থেকে পাঁচ জন নারীকে ভর্তি করা হয়।এদের মধ্যে দুজন আগেই মারা গেছে আর দুজনের অবস্থা আশংকা জনক।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশণ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!