1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুর থেকে ফের সরকারি চাল উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ১১.১৫ এএম
  • ১৩৭৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কমঃ

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকার গুচ্ছগ্রাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) ওই এলাকার আবদুল মান্নান-এর ঘর থেকে এ চাল উদ্বার করে  সদর মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত আবদুল মান্নানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ জানতে পারে উপজেলার কুনিয়া এলাকার গুচ্ছগ্রামের আবদুল মান্নান এর ঘরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর বেশ কয়েক বস্তা চাল রয়েছে। এই সংবাদের ভিত্তিতে গুচ্ছগ্রামের মান্নান-এর ঘরে অভিযান চালিয়ে সেখান থেকে ৮ বস্তা চাল উদ্ধার করে সদর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মান্নান। এ ঘটনায় জড়িত আবদুল মান্নান কে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করতে পারলে রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া জানান, ‘গুচ্ছগ্রামের আবদুল মান্নান-এর ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া চাল বিক্রি চক্রের মূল হোতাদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!