1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে জেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৭.১৫ পিএম
  • ৭৩৭ জন সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধিঃ
জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি ও ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যার প্রতিবাদে মাদারীপুরে জেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ আগস্ট বিকাল ৪ টায় জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম, সহ-গন শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুরাদ, মামুনুর রশিদ বাবুল হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সভাপতিও জেলা বিএনপির সদস্য মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব মিয়া, শিবচর উজেলা বিএনপি নেত্রী নাদিরা মিঠু, বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন খান মফা, রফিকুল ইসলাম হাওলাদার,জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, জেলা শ্রমিকদল নেতা মোঃ সেলিম মুন্সি, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির প্রমুখ। উক্ত কর্মীসমাবেশে মাদারীপুর জেলা,সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলা বিএনপি এবং তার অঙ্গও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে প্রধান বক্তা শামা ওবায়েদ ইসলামসহ অন্যান্য বক্তারা বলেন তৃনমুল পর্যায়েও কর্মী সমাবেশের মাধ্যমে দলকে শক্তিশালী করে জনগনকে সাথে নিয়ে নিশিরাতের সরকারকে এদেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!