1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে চাঁদা না পেয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২, ১০.২২ পিএম
  • ৭৩৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে চাঁদা না পেয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত স্বর্ণ ব্যবসায়ী মুন্না জমাদ্দারকে হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মাদারীপুর পৌর এলাকার পুরানবাজারের স্বর্ণকারপট্টিতে এ ঘটনা ঘটে।এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ব্যবসায়ীর অভিযোগ ও পারিবারিক সুত্র জানায়, মাদারীপুর শহরের আমিরবাদ এলাকার শিশির খান ও শীতল হাওলাদার পুরানবাজারের স্বর্ণ ব্যবসায়ী মুন্না জমাদ্দারের (জমাদ্দার জুয়েলার্স) কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বেলা দুপুরে শিশির ও শীতল মুন্নার ওপর এ হামলা চালায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল করে দুই যুবক দোকানের সামনে এসে স্বর্ণ ব্যবসায়ীকে ডেকে বাইরে বের করে। এরপর একটি ব্যাগে থাকা রামদা বের করে কোপানো শুরু করে। ব্যবসায়ী মুন্না জমাদ্দার আত্মরক্ষায় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ওই দুই যুবক। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও ব্যবসায়ীরা।

মুন্নার বাবা লিটন জমাদ্দার বলেন, প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হবে, এটা কাম্য নয়। এই ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।

  • বাংলাদেশ জুয়েলার্স সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ শিকদার বলেন, অভিযুক্ত দুইজনকেই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তা না হলে জেলার সকল জুয়েলারি দোকান বন্ধ করে দেয়া হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান,এঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনার পর তারা পতালক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!