1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে হামলা, আহত ৮

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬.৪৬ পিএম
  • ৭৭৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদরে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালতের উপরে মালিকপক্ষের শ্রমিকদের হামলায় সরকারি কর্মকর্তা কর্মচারীসহ ৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টার এই ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমান আদালত ৭ টি ইটভাটাকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তরের লোকজন। অভিযান শুরু করলে জেএসবি বৃক্সের মালিক সোবাহান ফকিরের লোকজন দায়িত্বরত অফিসারদের উপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী সজিব, ভেকু মেশিন চালকসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। পরে অভিযান বন্ধ রাখা হয়। এসময় ৭টি ইটভাটাকে সাড়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা জমিরানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, আমাদের কাছে সোবাহান ফকিরের অবৈধ গড়ে তোলা জেএসবি ব্রিকসের ভাটা ভাঙ্গার নির্দেশ ছিলো। কারণ এটা সম্পূর্ণ অবৈধ। কিন্তু আমরা অভিযান শুরু করলে আমাদের উপর দুই হাজার লোক হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এই ভাটা মালিকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাসহ অন্যান্য বিষয় নিয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!