1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে আলোচিত রাধা হত্যা মামলায় ৫ আসামীর মৃত্যুদন্ড

  • প্রকাশিত : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৬.০০ পিএম
  • ৮৬৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরের আলোচিত রাধা রানী বৈদ্য হত্যা মামলায় বিশ বছর পরে ৫ আসামী মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেছে মাদারীপুরের একটি আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি সিদ্দিকুর রহমান সিং বিকেলে সাড়ে চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এই আদেশ প্রদান করেন।

এছাড়াও এমামলার এদের মধ্যে গৌরাঙ্গ বৈদ্য মামলা চলাকালে মৃত্যুবরন করেন এবং আসামী বিজয় বেপারী পলাতক রয়েছে। বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি সিদ্দিকুর রহমান সিং।

মামলার নথি থেকে জানা গেছে, জেলার রাজৈর উপজেলার আমগ্রামের এলাকার গুরুপদ বৈদ্যর স্ত্রী রাধা রানী বৈদ্যর সাথে জমিজমা নিয়ে তরণী বৈদ্যগংদের সাথে দীর্ঘদিন ধরের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে ২০০২ সালের ১৪ অক্টোবর রাধা রানী বৈদ্য তার দুই ছেলেকে নিয়ে আমগ্রাম বাজারে দূর্গাপূজার বিভিন্ন মন্ডপে প্রতিমা দেখে বাড়ি ফেরার পথে তরণী বৈদ্যগংরা রাধা রানী বৈদ্যকে অপহরণ করে নিয়ে হত্যা করে লাশ গুম করে রাখে। এই ঘটনায় রাধা রানী বৈদ্য নিখোঁজ থাকায় তার ছেলে বিষ্ণুপদ বৈদ্য বাদী হয়ে রাজৈর থানায় ১৫ অক্টোবর একটি অপহরণ মামলা দায়ের করে। ঘটনার ১১ দিন পরে রাজৈর উপজেলার সিরাজকাঠী গ্রামের পাখুল্লা বিলে মস্তকবিহিন রাধা রানী বৈদ্য লাশ উদ্ধার করে পুলিশ। বিষ্ণুপদ বৈদ্যর দায়ের করা অপহরণ মামলাটি পরে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানা পুলিশের উপ-পরিদর্শক মোখলেসুর রহমান এই মামলায় তরুণী বৈদ্য (৫০) ও অশোক বৈদ্য (৪৮) উভয় পিতা চৈতন্য বৈদ্য, নরেন বৈরাগী (৪৭) পিতা নিত্যানন্দ বৈরাগী, কালু বিশ্বাস (৪৫) পিতা পদ বিশ্বাস, বিজয় বেপারী (৪৫) পিতা বিমল বেপারী ও গৌরাঙ্গ বৈদ্যসহ ৬ জন আসামী করে ২০০৩ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।

নিহতের ছেলে গৌরাঙ্গ বৈদ্য রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবী জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি সিদ্দিকুর রহমান মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় ৫জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এছাড়াও মামলার দন্ডপ্রাপ্ত ৫জনকে ৫০হাজার টাকা জরিমানা করেছে আদালত।রায়ে আমরা সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!