1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে আগুনে ৫ টি দোকান ভস্মীভূত, প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১.১১ এএম
  • ৪৮৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে আগুনে ৫ টি দোকান ভস্মীভূত হয়েছে।এসময় আগুন পুড়ে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর ) দিবাগত রাত ৯টার দিকে মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী পুরান বাজার এলাকার তোশক পট্টিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে খোকন ফকির, মহিদ খলিফা,ছত্তর আকনের মালিকানাধীন লেপ তোষকের দোকান, আশরাফ মিয়ার মাইক ও ব্যাটারির দোকান ও সেরজন হাওলাদার নামে এক ব্যক্তির সেনেটারীর দোকানসহ পাশে অবস্হিত মুক্তনগর মাদ্রসার দুটি রুম পুড়ে যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, রাতে পুরান বাজার এলাকায় আশরাফ মিয়ার মালিকানাধীন সুমন মাইক সার্ভিস নামক একটি দোকানের এর শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়।কিছুক্ষণের মধ্যই আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।তখন উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দেন।
খবর পেয়ে , মাদারীপুর ও শরিয়তপুরের ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষনে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এসময় আশপাশের বেশ কয়েকটি দোকানের মালামাল নিরাপদ স্থানে সরাতে গিয়েও বেশ ক্ষয়ক্ষতি হয়।

আবদুল লতিফ নামে এক প্রত্যক্ষদোষী জানান,রাতে আমি বাজারে আসি।পরে দেখি কয়েকজন ব্যবসায়ী চিৎকার করছে। তখন আমরা এগিয়ে দেখি দোকানের মধ্য থেকে আগুন বের হচ্ছে। তখন আমি ৯৯৯ এ কল দেই।”

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোফাজ্জেল হোসেন জানান,”আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ২ টি ইউনিট এখানে চলে আসি।পরে বেশি আগুন দেখে আমরা শরিয়তপুর ও রাজৈর ফায়ার সার্ভিসকে খবর দেই।রাজৈর ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়ায় ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসলে আমরা তাদের পথে থেকেই ফিরিয়ে দেই। এখন আগুন নিয়ন্ত্রণে। কোন সমস্যা নেই।”

মাদারীপুর সদর মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম জানান, রাত ১১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।এখনো পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।কার কি পরিমান ক্ষতি হইছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!