1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

ভোটের মাধ্যমে যতবার নির্বাচন হয়েছে, ‘ততবারই আওয়ামীলীগের নৌকাই বারবার নির্বাচিত হয়েছে।’: চিফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬.৫৭ পিএম
  • ৭৩৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি বলেছেন,’ভোটের মাধ্যমে যতবার নির্বাচন হয়েছে, ‘ততবারই আওয়ামীলীগের নৌকাই বারবার নির্বাচিত হয়েছে। তাই তারা জানে যদি ভোটের মাধ্যমে নির্বাচন হয়, তাহলে শেখ হাসিনাকে পরাজিত করার শক্তি বাংলাদেশে কারোর নাই। শেখ হাসিনাকে পরাজিত করার মতো কোন দল বাংলাদেশে নাই। তাই তারা দেশী বিদেশী ষড়যন্ত্রে মাধ্যমেও নীল নকশা করতেছে।’

শনিবার(১৭ জুন) দুপুরে মাদারীপুর জেলার শিবচরের সন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নবনির্মিত ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,’ আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র কোথা থেকে হবে তা কেউ বলতে পারবে না। ষড়যন্ত্র ঘরের মধ্যে থেকেও হতে পারে। ষড়যন্ত্র এলাকার মধ্যেও হতে পারে। তাদের হাতে অনেক কালো টাকা। বিএনপির লুটপাটের টাকা দিয়ে বিদেশে লবিষ্ট নিয়োগ করা হচ্ছে। দেশের মধ্যে অশান্তি শুরু করা হচ্ছে। ঘরে ঘরে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। তারা তাদের লোক ও কালো টাকা দিয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করবে।’

একই দিন চিফ হুইপ উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসার ও রাজারচর পাঁচু হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিবচর ডায়াবেটিক সমিতি আয়োজিত ফ্রী ক্যাম্পিং এ যোগ দেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ রাজিবুল ইসলামসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।

পরে চিফ হুইপ উপজেলা পরিষদ চত্ত্বরে বিকল্প কর্মসংস্থাপনের আওতায় জেলেদের মাঝে ছাগল, বকনা বাছুর ও জাল বিতরন করেন। এরপর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী লীগের সাধারন সভায় যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!