1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নীলনকশা করছে’ -চিফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৮.২৭ পিএম
  • ৯৭২ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নীল নকশা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। শনিবার(১৩ নভেম্বর) দুপুরে শিবচরে একটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন,’নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেমন দায়িত্ব আছে তেমন রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। যদি সব দল নির্বাচনে অংশ নেয় তবে অবশ্যই নির্বাচন সুষ্ঠ এবং প্রতিযোগিতাপূর্ন হবে। বিএনপি নির্বাচন সিস্টেমটা নষ্ট করতে চাচ্ছে। এইজন্যই তারা বারবার নির্বাচন বয়কট করছে।’

তিনি আরো বলেন,’আমরা একবার কেয়ারটেকার সরকারের সময় নির্বাচনে অংশ নিয়েছিলাম। বিএনপির কারনেই কেয়ারটেকার ব্যবস্থা সমালোচিত হয়েছিল।’

এদিন চিফ হুইপ উপজেলার কাদিরপুর আমেনিয়া আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর,দ্বিতীয়াখন্ড বড়দোয়ালি শিকদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন উদ্বোধন, পৌরসভার নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন উদ্বোধন করেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!