1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

বাদাম বিক্রিতে চলে দৃষ্টি প্রতিবন্ধীর সংসার

  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৫.২১ পিএম
  • ৩৬৮১ জন সংবাদটি পড়েছেন।

নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বাদাম বিক্রি করে বেড়ান আংশিক দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী গিয়াস মোড়ল (৫০)। সারা দিন বাজারে হাঁটেন আর মানুষের সঙ্গে দুষ্টুমির ছলে বাদাম বিক্রি করেন তিনি। শুধু তাই নয়, বাদাম বিক্রি করে সংসারে স্ত্রীকে নিয়ে বেশ সুখেই আছেন শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মোড়লকান্দি গ্রামের মৃত হানিফ মোড়লের ছেলে গিয়াস মোড়ল।

শিবচর বাজারের ৭১ চত্বর, উপশহর, হাতিরবাগান মাঠসহ এলাকার বিভিন্ন জায়গায় একবস্তা বাদাম কোলে নিয়েই বাদাম বিক্রি করেন তিনি। তারমধ্যে রয়েছে কাগজে মোড়ানো ছোট ছোট ১০টাকা মূল্যের বাদামের প্যাকেট। পরিচয় জানতে চাইলে ব্যস্ততার সঙ্গে বলতে থাকেন জীবন যুদ্ধের গল্প।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৭১ চত্বরে এমন অবস্থায় তার সাথে দেখা হলে তিনি বলেন, মায়ের কাছে শুনেছি ছোট বেলা আমার জ্বর হয়েছিল। বাবার আর্থিক অবস্থা ভাল না থাকায় চিকিৎসা করাতে পারে নাই। তার কয়েক মাস পর থেকেই আমার চোখ এরকম হয়ে গেছে গেছে।

তিনি আরো জানান, ছোট বেলায় অভাব আর অনটনের কারণে স্ত্রীকে নিয়ে চলে যাই পাকিস্তান। সেখানে দুই মেয়ে আর দুই ছেলের জন্ম হয়। তাদের সকলকে নিয়ে ভালোই ছিলাম সেখানে। সেখানে ২৫ বছর থেকে দেশের টানে ২০১১ সালে স্ত্রীকে নিয়ে চলে আসি দেশে। তবে কাগজপত্রে ঝামেলা থাকার কারণে নিজের ছেলে মেয়েকে এখনো দেশে আনতে পারেননি তিনি। তাই স্ত্রীকে নিয়েই চলছে তার সংসার। নিজের বাড়ি ছাড়া তার কোনো জমি নাই। প্রতিদিনই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সে বাদাম ভাজা বিক্রি করেন।

তিনি বলেন, এই বাদাম বিক্রির টাকা দিয়েই চলতে হয়। যা আয় হয় তাই দিয়েই সংসার চলে।

গিয়াস মোড়লের গ্রামের প্রতিবেশী লাভলু হাওলাদার জানান, আমরা ৪/৫ বছর বছর যাবত দেখছি গিয়াস মোড়ল শিবচর বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে বাদাম বিক্রি করেন। তিনি একজন সরল সোজা লোক। সব সময় হাসতে থাকেন।

তিনি নিজে আয় করে সংসার চালান। তবে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার কাছ থেকে কোন ভাতা পান কিনা আমার জানা নেই।

শিবচর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহ আলম জানান, গিয়াস কোনো ভাতা পান কিনা বিষয়টি আমার জানা নেই। তবে আমার কাছে আসলে বিষটি জেনে শুনে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!