1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

বখাটের ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী!

  • প্রকাশিত : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬.০২ পিএম
  • ১০৩১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি,

মাদারীপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে জিসান মাতুব্বর (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয় মাদবরদের কাছে জানালে উল্টো তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের দাবী।

অভিযুক্ত জিসান মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া এলাকার কিরণ মাতুব্বরের ছেলে। জিসানের বাবা কিরণ মাতুব্বর গ্রিস প্রবাসী। ঘটনার পর জিসান লিবিয়া হয়ে ইতালী যাবার প্রস্তুতি নিচ্ছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে।

ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা জানায়, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের কিরণ মাতুব্বরের ছেলে জিসান প্রায় ৬ মাস আগে ৫ শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। ভয়ে ১২ বছরের মেয়েটি পরিবার থেকে বিষয়টি গোপন রাখে। সম্প্রতি ওই শিক্ষার্থীর পেটে ব্যথা করলে পরিবারের লোকজন একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে আল্টাসনোগ্রাফিতে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। পরে এ ঘটনাটি স্থানীয় মাদবরদের জানালে তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য দফায় দফায় ওই পরিবারকে হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। এই ঘটনার ন্যায্য বিচার পেতে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

ভুক্তভোগীর চাচাতো ভাই বলেন, আমার চাচা একজন গরীব মানুষ। সে ভ্যান চালিয়ে কোনমতে সংসার চালায়। আমার চাচাতো বোনকে জিসান ভয় দেখাইয়া এই কাজটা করছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী মেয়ের মা বলেন, আমার মেয়েটাকে ভয় দেখিয়ে জিসান এ কাজটা করছে। আমরা গরীব মানুষ, অন্য কোথাও আর মেয়েকে বিয়েও দিতে পারব না। আমাদের একটাই দাবী জিসানের পরিবার আমার মেয়েকে গ্রহণ করুক। ওরা মেনে না নিলে, আমাদের মরা ছাড়া আর গতি থাকবে না। প্রশাসন যেন এর একটা বিহিত করে।

অভিযুক্ত জিসানের ফুফু সাহিদা বেগম বলেন, শুধু শুধু জিসানের বিরুদ্ধে দোষ চাপানো হচ্ছে। আমার ভাতিজা এখন লিবিয়া আছে। ও এমন কিছুই করে নি।

মাদারীপুর মোহাম্মদালী মেমোরিয়াল হাসপাতালের মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম রেজা ঢাকা মেইলকে বলেন, গত মাসের ২৮ তারিখে ওই মেয়েটিকে পেটের ব্যথার জন্য নিয়ে আসা হয়েছিলো। আল্ট্রাসনোগ্রাফি করার পরে আমরা জানতে পারি মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা।

জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ওয়াসিম ফিরোজ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। আমাদের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে আইনি সহযোগিতা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!