1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের বিকল্প নেই- শামা ওবায়েদ

  • প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৭.২৬ এএম
  • ৮০৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি,

ভোটবিহীন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী ১০ই ডিসেম্বরে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে স্বতঃস্ফুর্তভাবে আমাদের সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করার মধ্য দিয়ে সমাবেশ সফল হবে বলে মন্তব্য করেছেন, বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে রাজৈরের টেকেরহাট এলাকায় রাজৈর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. মহিউদ্দিন হাওলাদারের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির সমাবেশ, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির সমাবেশ, গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ ও দেশের একনায়কতন্ত্র শেষ হবার সমাবেশ।

বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী আরো বলেন,
১৪ বছরে দেশের এত উন্নতি হয়েছে যে, নিশিরাতের প্রধানমন্ত্রী বলে দুর্ভিক্ষের জন্য তৈরি হতে হবে। যারা আগে তিন বেলা খেত তারা এখন দুইবেলা খায়, যারা দুই বেলা খেতো তারা এখন এক বেলা খায়। এখন ওএমএসের ট্রাকে মধ্যবিত্ত আর নিম্নমধ্যবিত্তদের দীর্ঘ লাইন থাকে। যেদিন এই শেখ হাসিনা সরকারের পতন হবে সেদিনই এই দেশের অর্থনৈতিক উন্নতি হবে।

এসময় শামা ওবায়েদ সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা খবরের কাগজে দেখে থাকবেন ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে। আপনার টাকা আপনি তুলবেন তাও ব্যাংককে ৫ দিন আগে জানাতে হবে। এই হচ্ছে ব্যাংকগুলোর অবস্থা। এই দেউলিয়াত্বের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে গ্রাহক। একদিকে মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে এই সরকার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ইভিএম নামের ভোট চুরির মেশিন কিনে আনছে। দুর্ভিক্ষ আসতেছে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই কিন্তু এর মধ্যেও তাদের চুরি থেমে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর কানাডা, আমেরিকায় বাড়ি করে এই বাংলাদেশকে ফকিরের দেশ বানাইয়া শেখ হাসিনা বিদায় হবে।

মনি হাওলাদার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শামচুল হক হাওলাদারের সভাপতিত্বে ও জীবন বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ রাজৈর উপজেলা ও মাদারীপুর জেলা পর্যায়ের নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!