1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ফোন করে ডেকে নিয়ে হাত ও পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৮.০৮ পিএম
  • ৯৪৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর পৌর শহরে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে সবুজ মৃধা(২৯) নামে যুবককে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে।

মঙ্গবার(২৫ জুলাই) বিকেল পৌনে ৬ টার দিকে পৌর শহরের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।

আহত সবুজ মৃধা নতুন শহর এলাকার বাদশা মৃধার ছেলে।

হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার থেকে জানা যায়, মাদারীপুর পৌর শহরের নতুন শহর এলাকার বাড়িতে ঘুমিয়ে ছিল সবুজ মৃধা। হঠাৎ তার মুঠোফোনে ফোন আসলে সবুজ চলে আসে বাদামতলায়।তারপরে অতর্কিতভাবে কোপাতে থাকে দুর্বৃত্তরা। এতে তার পায়ের এবং হাতের রগ কেটে ফেলে তারা।তার ডাক চিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজনেরা।পরে লোকজনের উপস্থিতি দেখে পালিয়ে যায় পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন।

আহত সবুজের বাবা বাদশা মৃধা বলেন, যারা আমার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে কোপাইছে আমি তাদের বিচার চাই এভাবে একটা মানুষকে কোপাতে পারেনা।তারা মানুষ নামের পশু।

মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার শাওলীন আফরোজ বলেন, বিকালের দিকে সবুজ নামের এক রোগির হাত এবং পা ও শরীরের বড় কোপের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায়।তাকে প্রাথমিক চিকিৎসা প্রধান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাদামতলা এলাকায় সবুজ নামের এক ছেলেকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে।বিষয়টি শুনেছি। এখনো ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!