1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

পরীক্ষামূলক ফেরি চললো বাংলাবাজার-শিমুলিয়া রুটে।

  • প্রকাশিত : সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৪.৩১ পিএম
  • ৪৫০ জন সংবাদটি পড়েছেন।

খালিদ জিহাদ খান, বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘ ৪৮ দিন পরে পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সোমবার(৪ অক্টোবর) পরীক্ষামূলক ভাবে ফেরি চালানো হয়েছে। সকাল দশটার দিকে শিমুলিয়া থেকে ছেড়ে আসা কেটাইপ ফেরি ‘কুঞ্জলতা’ সফলভাবেই দুপুর ১২ টার দিকে বাংলাবাজার ঘাটে এসে ভিড়ে। পরে আবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। স্বাভাবিক ভাবে শিমুলিয়া ঘাটে পৌছালে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে,পদ্মায় তীব্র স্রোতের কারণে দূর্ঘটনা এড়াতে গত আগষ্ট মাসের ১৮ তারিখ দুপুর থেকে বাংলাবাজার- শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ দিন পর আজ দুপুর সাড়ে ১২ টা থেকে থেকে পরীক্ষামূলক ভাবে ফেরি চলাচল এ ঘাট থেকে শুরু করেছে। তবে ফেরি চলাচলের এখনো কোন সিদ্ধান্ত আসেনি।তবে পরীক্ষামূলক চলাচল সফল হলেই ফেরি চালানো হবে বলে ঘাট সূত্র জানিয়েছে।

রবিউল নামে সাতক্ষীরা থেকে ছেড়ে আশা ট্রাক চালক বলেন,”দুই তিন দিন ধরে শুনতেছিলাম এই ঘাট দিয়ে ফেরি চলাচল করবে তাই এসেছি,তবে যে ভাবে ফেরি চলাচল করছে তাতে মনে হয় দুই একদিনের মধ্য পার হতে পারবো না”

বালাবাজার ঘাটের টিআই জামাল উদ্দিন বলেন,দুপুরে ১২ টার দিকে শিমুলিয়া থেকে ছেড়ে আসা ‘কুঞ্জলতা’ ফেরীটি সফলভাবেই দুপুর ১২ টার দিকে বাংলাবাজার ঘাটে এসে ভিড়ে। পরে আবার সাড়ে ১২ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।আমরা আশা করছি পরীক্ষামূলক ভাবে ফেরী চলাচল সফল হলেই ফেরী চলাচল স্বাভাবিক হবে”

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন,’কুঞ্জলতা নামের একটি ফেরি বাংলাবাজার ঘাট থেকে পরীক্ষামূলক ভাবে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়াও ১ টার দিকে ক্যামেলিয়া নামের একটি কেটাইপ ফেরি হালকা ৪/৫ টি যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

তিনি আরও বলেন,’নির্বিঘ্নে শিমুলিয়া ঘাট পৌছাতে পারলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে।তবে আশা করা যায় দ্রুত এই নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক হবে’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!