1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পদ্মা সেতু নির্মানের পরে পদ্মা পাড়ে নতুনভাবে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে -চীফ হুইপ

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১০.৫০ পিএম
  • ৭৬৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

পদ্মা সেতু নির্মানের পরে পদ্মা পাড়ে নতুনভাবে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর পাশে শিবচরের কাঠালবাড়িতে আন্তজার্তিক কনভেনশন সেন্টার করে দিচ্ছেন। এশিয়ার মধ্যে বড় কনভেনশন সেন্টার বোম্বেতে যেখানে একসাথে ৫ হাজার আসন বিশিস্ট,সবমিলিয়ে ৮ হাজার মানুষের ধারন ক্ষমতাসম্পন্ন। আমরা সেই আঙ্গিকে ১০ হাজার মানুষের ধারনক্ষমতা বিশিষ্ট আন্তজার্তিক মানের মুজিব কনভেনশন সেন্টারের কাজ শুরু করতে যাচ্ছি। এটি হয়ে গেলে দেশ বিদেশের মানুষ আসবে, সম্মেলন করবে, ফাইভ স্টার হোটেলসহ অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। রবিবার দুুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভান্ডারীকান্দি আছালত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।

একই দিনে চীফ হুইপ ভান্ডারীকান্দি ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময়, দক্ষিন ক্রোকচর হাট- জাজিরার জয়নগর হাট সড়কে ব্রীজ উদ্বোধন করেন।

চীফ হুইপ সন্ত্রাস,মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারন আরো বলেন, এ এলাকায় শেখ হাসিনা স্পোর্টস সিটি নির্মানের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। স্পোর্টস সিটির মধ্যে অলিম্পিক ভিলেজ করে দেব। যাতে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ আন্তজার্তিক মানের খেলা খেলতে ও প্রশিক্ষন নিতে এ এলাকায় আসে। শিবচরে আমরা বঙ্গবন্ধু নভোথিয়েটার,সাইন্স সিটি নির্মান করছি। যেখানে সাইন্স নিয়ে গবেষনা ও লেখাপড়া করতে পারবে আমাদের শিক্ষার্থীরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম রাজিব,শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান,উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌরসভা আওয়ামী লীঘ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!