1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

নানা বাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না জুনায়েদের

  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩, ৬.২৩ পিএম
  • ৬৮৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের মস্তফাপুরে পানিতে ডুবে জুনায়েদ আহমেদ (০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের গাজবাড়িয়া (নানা) বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত শিশু জুনায়েদ আহমেদ মাদারীপুর সদর উপজেলা ঘটমাঝি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইমান হাওলাদারের ছেলে।

বাবা ইমান হাওলাদার জানান, দুপুরে ১টার দিকে জুনায়েদ আহমেদ তার নানা বাড়ির উঠানে খেলছিল।পরে আমি ও আমার স্ত্রী কাজের জন্য চলে আসি আমাদের বাড়ি ঘটমাঝি এলাকায়। এর কিছুক্ষণ পরে তার নানা বাড়ির লোকজন আমাদেরকে ফোন করে জুনায়েদকে খুঁজে পাওয়া যাচ্ছে না।তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। পরে শিশু জুনায়েদকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মোক্তাহিনা মৌরি জানান, দুপুরে জুনায়েদ আহমেদ নামে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ৬ বছরের একটি শিশু পানিতে পড়ে মারা গেছে বিষয়টি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয় পরিবারের কোন অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!