1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

“ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে” –চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী

  • প্রকাশিত : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৪.৪১ পিএম
  • ৪৭০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে একঘরে করা হবে । দুস্কৃতিকারীদের এমন বিচার করা হবে যাতে কোনদিন মাথাচাড়া দিতে না পারে। এজন্য যার যার পরিবারকে নিয়ে সজাগ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাতে বিএনপি জড়িত বলে জানান।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এসব কথা বলেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে। মসজিদে মানুষ হত্যা হচ্ছে, মন্দিরে গীর্জায় হামলা হচ্ছে। যারা ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের কাজ করে তারা কিন্তু ধর্মের ভক্ত না। তারা ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য কৌশল অবলম্বন করে। কুমিল্লায় মন্দিরে যে ঘটনা ঘটানো হয়েছে তা আপনারা দেখেছেন। পবিত্র কোরআন শরীফ কিভাবে রাখা হয়েছে। এই ষড়যন্ত্রে বিএনপি জড়িত ছিল। তাদের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার। এরমাধ্যমে তারা সুযোগ নেয়ার চেষ্টা করেছিল। প্রমানিত হয়েছে বিদেশে বসে কোন কোন নেতা ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে

চীফ হুইপ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় শিবচরবাসিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, শিবচরে যার যার ধর্ম সে সে পালন করবে। শিবচরের মাটিতে যদি কোন ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ যদি কোন ধরনের অপকর্ম করে তাহলে হামলাকারীদের সামাজিক ও পারিবারিকভাবে একঘরে করা হবে। দুস্কৃতিকারীদের এমন বিচার করা হবে যাতে ভবিষ্যতে কোনদিন মাথাচাড়া দিতে সাহস না পায়। এজন্য যার যার ছেলে মেয়ে পরিবারকে নিয়ে সজাগ থাকতে হবে। সকল ধর্ম বর্ন সবাইকে নিয়ে শিবচরকে আমরা বাংলাদেশের মধ্যে আধুনিক ও উন্নত হিসেবে গড়ে তুলবো।

এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শংকর ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন চীফ হুইপ উত্তর বহেরাতলা ইউনিয়নের হাজী বাছের মৌলভী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, দক্ষিন বহেরাতলা ইউনিয়নের বহেরাতলা আর.আই.ডি দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!