1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে রক্ষা করতে পেরেছি’- চিফ হুইপ

  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ১০.২৭ পিএম
  • ৫৩৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন,’ আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধারাবাহিকভাবে আপনারা ৪ বারের প্রধানমন্ত্রী করেছেন।’

চিফ হুইপ বলেন,”নির্বাচনে দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র হয়েছিল, তা মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে রক্ষা করতে পেরেছি। সংবিধানকে রক্ষা করতে পেরেছি।’

সোমবার(৮ জানুয়ারি) দুপুরে শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ৭ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন,’পৃথিবীতে খুব কম প্রধানমন্ত্রী আছেন যাদের সৌভাগ্য হয়েছে গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে পাঁচ পাঁচ বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য শিবচরের জনগনের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’

নূর-ই-আলম চৌধুরী বলেন,’ আপনারা আমার পিতাকে তিন তিন বার নির্বাচিত করেছেন। এবারও আমাকে আপনারা ভোট দিয়ে ৭ বারের মত নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এসময় শিবচর উপজেলার হাজারো মানুষ তাদের প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। পৌর অডিটরিয়াম কানায় কানায় ভরে উঠে। মাদারীপুর জেলা পরিষদ, উপজেলা পরিষদ, শিবচর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ নূর-ই-আলম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মোঃ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!