1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

দুই ইজিবাইকের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৫.২১ পিএম
  • ৭১৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আফরা নামে ৭ মাস বয়সী আফরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আফরার নানীসহ আহত হয়েছেন ৪ জন।

বৃহস্পতিবার(৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মাদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরা সদর উপজেলার কালাইমারা গ্রামের মো. জাহাঙ্গীরের মেয়ে ও আহত তার নানী ফিরোজা বেগম (৫৫) কালকিনির কালীগঞ্জ এলাকার ফিরোজ হাওলাদারের স্ত্রী।

জানা গেছে, সকালে আফরাকে সাথে নিয়ে তার নানী একটি ইজিবাইকে চড়ে কালকিনি উপজেলার কালিগঞ্জ থেকে সদর উপজেলার তালতলার দিকে আসতেছিলেন। এসময় ইজিবাইকটি সদর উপজেলার মাদ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান আফরা। এ সময় নানী ফিরোজা বেগমসহ ৪ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আল শাহরিয়ার শাকিল জানান, ‘সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!