1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে শিবচরের শাহজালালের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ২.১৯ পিএম
  • ৭২৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন মাদারীপুর জেলার শিবচরের শাহজালাল(৩৫) নামের এক ব্যক্তি।

বুধবার(১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২ টার দিকে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে।

নিহত শাহজালাল জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিন বাশকান্দি এলাকার শোনামিয়া মাদবরের ছেলে। সে দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকেন।নিহতের চাচাতো ভাই সামাদ মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন। ৃ

জানা গেছে, শাহ জালাল জীবিকার তাগিদে দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গ যান।সেখানে বরিশাল এলাকার গোপাল নামে একজনের সাথে একটি দোকান দেন। গত কাল দক্ষিন আফ্রিকার সময় রাত ৮ টার দিকে একদল সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবী করেন। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে গুলি করে হত্যা করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে আজ ভোরে নিহতের খবর বাড়িতে এলে শোকের ছায়া নেমে আসে বাড়িতে।

নিহতের চাচাতো ভাই সামাদ মাদবর বলেন,আমার ভাই ৮/৯ বছর যাবত বিদেশে গেছে। ভোরে ওর মৃত্যুর খবর পাই। আমাদের খুব কষ্ট হচ্ছে।

নিহতের মা সুরিয়া বেগম বলেন,’ আমার বাবাকে ফোন দেন,আমি ওর সাথে কঁতা বলবো।আমার বাবারে দেড়মাস আগে বিয়ে করিয়েছি।মোবাইলে কাবিন করিয়েছি।কয়দিন পর বাবায় বাড়ি আইবো।বাড়িতে আমার বউমাকে আনবো।আর কিছুই হইলোনা।আপনারা আমার বাবার লাশটা দ্রত আনার ব্যবস্থা করেন।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন,এটি একটি মর্মান্তিক ঘটনা।মৃতদেহ দেশে আনতে যদি কোন সহায়তা দরকার হয় তাহলে আমরা সেটা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!