1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

তত্ত্বাবধায়ক সরকারের আইন পুনর্বহাল করতে হবে- জহিরুল হক শাহাজাদা মিয়া

  • প্রকাশিত : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৭.৫২ পিএম
  • ৬৬৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার নিজ স্বার্থের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের আইন বাতিল করেছে। সেই আইন পুনর্বহাল করে করতে হবে। নয়তো এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া।

রবিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরের চৌরাস্তা এলাকায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন তিনি।

এসময় জহিরুল হক শাহাজাদা মিয়া আরো বলেন, আওয়ামী সরকার যতোগুলো আইন প্রনয়ণ করেছে সবই কালো আইন। তারা বিরোধী দলগুলোকে দমনপীড়নের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। তার বিরুদ্ধে কথা বললেই এ আইনে মামলা চাপিয়ে দেয়া হয়। যেটা জামিন যোগ্য নয়।

এসময় তিনি আরো বলেন, এই সরকার কথায় কথায় বলেন, পদ্মা সেতু আমাদের টাকায় করেছি। পদ্মা সেতু ওনাদের টাকায় না, এ দেশের জনগণের টাকায় করা। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার আমলে এই পদ্মা সেতু নির্মাণের প্রকল্প পাশ করিয়েছিলেন ১০ হাজার ৮০০ কোটি টাকায়। তিনি পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত করেছিলেন। সেই ব্রিজ হয়েও যেতো। কিন্তু এই সরকার সেই ব্রিজে ৫০ হাজার কোটি টাকা খরচ করে বলে এই ব্রিজ ওনার সম্পদ। এই ঋণের টাকা আমাদের সকলের দিতে হবে। এখন এই দেশে একটা শিশু জন্মগ্রহণ করে হাজার হাজার টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে। আওয়ামী লীগ সরকার এদেশের ১৮ কোটি মানুষকে ঋণের বোঝায় জর্জরিত করে ফেলেছে।

মাদারীপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট জাফরআলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ ও অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!