1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো

  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭.৪২ এএম
  • ১৭৭৬ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগ থেকে ৩:৯০ (৪:০০ এর মধ্যে) সিজিপিএ অর্জন করে ২য় স্থান অর্জন করে শিবচরের মেয়ে মুনিরা মাহজাবিন মিমো। সম্মান পরীক্ষায় ৩.৯০ অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে তাকে সিনেট ভবনে ডিন’স এওয়ার্ড প্রদান করা হয়।

গত মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান এ এওয়ার্ড প্রদান করেন।

মুনিরা মাহজাবিন মিমো শিবচর উপজেলার মাদবরেরচর এলাকায় বাংলাদেশ স্কাউটস এর সাবেক পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা ও রাজধানীর ফয়জুর রহমান আইডিয়াল ইনষ্টিটিউট এর সহকারী শিক্ষক তাহমিনা আক্তার দম্পতির কন্যা।

মিমো ২০১৫ সালে রাজধানীর ফয়জুর রহমান আইডিয়াল ইনষ্টিউট, থেকে বানিজ্য বিভাগে জিপিএ ৫:০০ পেয়ে এস এস সি এবং ২০১৭ সালে ঢাকা সিটি কলেজ থেকে বিনিজ্য বিভাগে জিপিএ ৪:৫০ পেয়ে এইচ এস সি পাশ করে। মিমো ২০১৫ সালে স্কাউটিং এর সর্বোচ্চ এওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট এওয়ার্ড অর্জন করে এবং ২০১৭ সালে সমাজ উন্নয়ন এওয়ার্ড অর্জন করে।

এছাড়াও রোভারিংয়ের শতবর্ষ উপলক্ষে ২০১৮ সালে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক নৃত্য প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে সাধারণ নৃত্যে প্রথম স্থান অধিকার করে।২০১৫ সালে জাপানে অনুষ্ঠিত ২৩ তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে মিমো অংশগ্রহণ করে। এছাড়া মিমো ভুটান সফর করে। নাটক বিষয়ে জ্ঞান অর্জনের জন্য মিমো ২০২৪ সালের মার্চ এবং জুন ২ বার ইংল্যান্ড সফর করে। ২০২৪ সালের মে মাসে মিমোর লেখা স্ক্রীপ্টে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালেয় একটি নাটক মঞ্চস্থ হয়।

মিমো শিশুদের অধিকার ও মেধা বিকাশের সংগঠন “কাশফুল” এর প্রতিষ্ঠাতা সদস্য।

মিমো শিবচরবাসীসহ দেশবাসী সকলের নিকট দোয়া প্রার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!