1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ডিবির হারুন তো আমার এক পা ভেঙ্গে দিয়েছে। আর এক পা এখনো সোজা আছে: জয়নুল আবেদীন

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬.১০ পিএম
  • ৫০৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

যতই ভিসানীতি না মানেন না কেন, দুই দিন আগে আর পরে ঠিকই টের পাবেন। তাই সময় থাকতে অনুরোধ করছি, দ্রুত শেখ হাসিনা আপনি পদত্যাগ করেন। আর আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আর আমাদের লাঠি দিয়ে পিটাতে পুলিকে বাধ্য করবে না। অনেক পুলিশরা বাধ্য হয়ে আমাদের আঘাত করে। সবাই খারাপ না। ডিবির হারুন তো আমার এক পা ভেঙ্গে দিয়েছে। আর এক পা এখনো সোজা আছে। এরপরেও মরার আগ পর্যন্ত আন্দোলন করে যাবো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।

তিনি বুধবার দুপুরে মাদারীপুরে বিএনপির তিন জেলার প্রস্তুতি সভায় একথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, শেখ হাসিনার পদত্যাগ না করিয়ে মৃত্যু হলেও রাজপথ ছাড়বো না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ করাই বিএনপির প্রতিটি নেতা-কর্মীর ঈমানী দায়িত্ব।

এসময় এক দফা আদায়ের লক্ষ্যে আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চকে সামনে রেখে মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার বিএনপির নেতা-কর্মীদের উদ্ধুদ্ধ করতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সভায় সভাপতিত্ব করেন জয়নুল আবেদীন ফারুক। এসময় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাবা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান, বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিচুর রহমান খোকন তালুকদার। এসময় তিন জেলার নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!