1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ডাসারে দেশীয় অস্ত্রসহ দুই কিশোর আটক

  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২, ৪.৪৩ পিএম
  • ৮১৮ জন সংবাদটি পড়েছেন।

ডাসার ( মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে দেশীয় অস্ত্রসহ হৃদয় সরদার(১৭) ও হিজবুল্লাহন(১৮) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

রোববার দুপুরে উপজেলার কাজীবাকাই এলাকার বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতহলেন উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিন ধূয়াসার গ্রামের হাচেন সরদারের ছেলে হৃদয় সরদার ও একই গ্রামের ফজলুল আকনের ছেলে হিজবুল্লাহ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে দুইজনকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় লোকজন।এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে গোপনে থানা পুলিশকে জানান স্থানীয় লোকজন।পরে থানার উপপরিদর্শক মোঃ রিপন সঙ্গীয় ফোর্সনিয়ে উপজেলার কাজীবাকাই এলাকার বিভিন্নস্থানে অভিযান চালান। এসময় তাদের চলাফেরা সন্দেহ হলে ওই দুইজনকে আটক করা হয়।পরে হৃদয় সরদারের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, হৃদয় ও হিজবুল্লাহ নামে দুইজনকে আটক করা হয়েছে। এসময় হৃদয়ের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় দেশীয় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!