1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ছয় দফা দাবিতে শিবচরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২.৩৩ পিএম
  • ৯৫৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে শিবচর উপজেলায় স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীরা জানান, তাঁদের অন্যতম দাবি হলো—শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা। এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন,জাহিদুল ইসলাম,হাফিজুর রহমান, সালমান হোসেনসহ শিবচর উপজেলার বিভি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীগন।

এময় তারা জানান, সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে ‘শাটডাউন’সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!