1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

চট্টগ্রাম থেকে চুরি হওয়া বিপুল পরিমান চোরাই মালামাল শিবচরে উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৬.৫৪ পিএম
  • ২১৫২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর থেকে বিপুল পরিমান চোরাই মালামাল উদ্ধার করেছে ডিএমপির পুলিশের একটি দল। এ সময় শিবচর থানা পুলিশও উপস্থিত ছিলেন।

শনিবার(২৩ জুলাই) দুপুরে উপজেলার উৎরাইল হাট সংলগ্ন একটি গোডাউন থেকে এসকল মালামাল উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এস.কে গ্রুপের বিদেশ থেকে আনা অটোরিক্সার যন্ত্রাংশসহ বিভিন্ন যন্ত্রাংশ ও নানা রকম পন্যের বড় একটি চালান চট্টগ্রাম বন্দর থেকে চুরি যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল দশটার দিকে ডিএমপি পুলিশের একটি দল উপজেলার উৎরাইল হাটের পাশে শিরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরাদ হাওলাদারের ভাড়া দেওয়া একটি গোডাউন ঘর ঘিরে রাখে। পরে অভিযান চালিয়ে ঘর থেকে চুরি যাওয়া বিপুল পরিমান পন্য উদ্ধার করেন তারা। এ সকল পন্য বিদেশ থেকে এস.কে গ্রুপ নামের ঢাকার একটি প্রতিষ্ঠান আমদানি করতো। চট্টগ্রাম বন্দর থেকে তাদের মালামাল হারিয়ে যায়।

শিরুয়াইল ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড সদস্য কাজী রিপন বলেন,’এই ঘরে অনেক দিন থেকেই বিভিন্ন মালামাল রাখা হতো। এবং বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হতো। কিন্তু আজ দেখলাম এগুলো চুরি করে এনে রাখা হতো। ঘরটি সাবেক চেয়ারম্যান মুরাদ হাওলাদারের।

এদিকে শিরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরাদ হাওলাদার হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শিবচর থানার নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. হিমেল বলেন,’ঢাকার এসকে কোম্পানি নামের একটি কোম্পানির মালামাল চুরি করে এনে এখানে রাখা হয়েছিল। এরপরে ফরিদপুরের ভাঙ্গায় বিক্রি করতে গিয়ে দুইজন আটক হয়। তাদের দেয়া তথ্যমতেই ডিএমপি পুলিশ অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে। এর আগে ডিএমপিতে এ বিষয়ে মামলা করেন এসকে গ্রুপ।

তিনি আরো বলেন, ‘ডিএমপিতে(ঢাকা মেট্রো পলিটন পুলিশ) মামলা হয়েছিল এ বিষয়ে। পুরো বিষয়টি তারাই দেখছে। আমরা উদ্ধারের সময় উপস্থিত ছিলাম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!