1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কিশোরগঞ্জে মালবাহী ট্রেনের সঙ্গে এগারসিন্দুর ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ১৪ ..

  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৬.২২ পিএম
  • ৬৭৩ জন সংবাদটি পড়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরঞ্জের ভৈরবে মালবাহী ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেন ও ওই মালবাহী ট্রেনের এ সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

পুলিশ বলছে, ভৈরবের জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় ঢাকা থেকে ভৈরবগামী কন্টেইনারবাহী ট্রেনটির সঙ্গে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এই উদ্ধার অভিযানে কিশোরগঞ্জে প্রশাসন সহ ব্রাহ্মনবাড়ীয়া ও নরসিংদী ফারায় সার্ভিসের কর্মীরা অংশ নিয়েছে।

এ বিষয়ে নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, রেল দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজের অংশ নিয়েছে নরসিংদীর দুটি ইউনিট। তবে আমরা হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলতে পারছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!