1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে বিক্ষোভ মিছিলে পুলিশ ও মুসল্লীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৮.২২ পিএম
  • ৫৯১ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জেরে হামলা ও সংঘর্ঘের ঘটনার প্রতিবাদ মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ মিছিল করেছেন মুসিল্লিরা। এ সময় পুলিশের সঙ্গে মুসল্লিদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে গুরতর আহত হন দুই পুলিশসহ পাঁচ জন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভ‚রঘাটা এলাকায় এ ঘটনায় ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আসরের নামাজ শেষে মুসল্লীদের একটি মিছিল ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ড হয়ে কালকিনি উপজেলার দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ভূরঘাটা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পুলিশ দেখে বিক্ষুব্ধ মুসল্লিরা তাদের উপর চড়াও হয়। একপর্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। এরপরেই বিক্ষুব্ধ মুসল্লিরা পুলিশের ওপর ক্ষুদ্ধ হয়ে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় তারা বেশ কয়েকটি দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়। এতে কালকিনি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাসিরউদ্দিন ও কনস্টেবল জাহিদুল ইসলামসহ গুরতর আহত হন পাঁচজন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলসহ পুরো জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক বলেন, ‘কুমিল্লার হামলা ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ভূরঘাটা এলাকার দুই-তিনশ হুজুররা একত্রে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। পুলিশ হুজুরদের সামনে গেলে হুজুররা ক্ষুদ্ধ হয়ে ইট-পাটকেল মারতে শুরু করে। এতে আমাদের পুলিশ দুজন গুরতর আহত হয়। পরে বিক্ষুদ্ধরা ভূরঘাটা স্ট্যান্ডের কয়েকটি দোকানে ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলে দ্রæত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড ফাঁকাগুলি করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় কেউ আটক নেই। তবে পুলিশকে লক্ষ করে যারা এ হামলা করেছে তাদের খুঁজে বের করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!