1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ‘ ওসি আহত

  • প্রকাশিত : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৭.০১ পিএম
  • ৮২৩ জন সংবাদটি পড়েছেন।

কালকিনিতে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ‘ ওসি আহত

কালকিনি উপজেলা প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি বসতঘর ভাঙ্গচুর ও লুটপাট করা হয় এবং বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। আহত ওসি শামীম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার (২০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ফাসিয়াতলা বাজারের কাছে এ ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!