1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে চাকরির প্রলোভনে ধর্ষণ, মামলা তুলে নিতে হুমকি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ৫৭০ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন ওই ভূক্তভোগী। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত মো.সবুজ মৃধা-(৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এদিকে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে আসামী পক্ষের লোকজন বিভিন্ন ধরনের হুমকী-ধামকী দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার। বাদীকে হুমকীর ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী।
মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে,্ কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার বখাটে ছেলে সবুজ মৃধা একই গ্রামের এক অসহায় নারীকে দীর্ঘদিন যাবত চাকরি দেয়ার প্রলোভন দিয়ে আসছেন। পরে গত ২৮ নভেম্বর সকালে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতনামা স্থানের একটি পরিত্যাক্ত বাড়িতে রেখে ওই নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেন আসামী সবুজ মৃধা। এ ঘটনায় সবুজ মৃধাকে আসামী করে গত ২ ডিসেম্বর কালকিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই ভূক্তভোগী নারী। পরে অভিযান চালিয়ে আসামী মো.সবুজ মৃধাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এদিকে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে ও তার পরিবারের লোকজনকে আসামী পক্ষের লোকজন বিভিন্ন ধরনের হুমকী-ধামকী দিয়ে আসছেন। পরে বাদীকে হুমকীর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী।
অপরদিকে জমি নিয়ে বিরোধের জের ধরে এ মামলা করা হয়েছে বলে দাবী করেছেন আসামী পক্ষের লোকজন।
মামলার বাদী ভূক্তভোগী ওই নারী বলেন, আমাকে চাকরির দেয়া কথা বলে জোর পূর্বক ধর্ষণ করেছে সবুজ মৃধা। তাই আমি ওর বিরুদ্ধে মামলা করেছি। এখন ওর পরিবারের লোকজনে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকী-ধামকী দিয়ে আসছে। সবুজ মৃধা একজন মানব পাচারকারী আমাকে সে ভারতে পাচার করার চেষ্টা করছে।
অভিযুক্ত আসামীর পিতা সেলিম মৃধা বলেন, জমি নিয়ে দ্ব›েদ্বর কারনে মামলা করেছে। আর আমার ছেলে কোন প্রকার খারাপ কাজ করলে আমিও তার বিচার দাবী করছি। তবে আমি হুমকীর বিষয় কিছু যানিনা।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং আসামী সবুজ মৃধাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং হুমকীর বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!