1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনায় আক্রান্তদের সেবা দিতে প্রস্তুত শিবচরের আবুল কাশেম উকিল ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ৯.৫১ এএম
  • ১৯৫৩ জন সংবাদটি পড়েছেন।

এস.এম নাসির উদ্দিন,

স্টাফ করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪.কম:

করোনা ভাইরাসে আক্রান্ত আইসোলেশনে চিকৎসাধীন রোগীদের দ্রুত এবং নিরাপদ
চিকিৎসার জন্য মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের আবুল কাশেম উকিল ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্তদের দ্রুত ও
নিরাপদে চিকিৎসা সেবা দেওয়ার জন্য শিবচর উপজেলার নবনির্মিত আবুল কাশেম উকিল ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি প্রস্তুত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকতা শশাংক চন্দ্র  রায় জানান, সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত এবং নিরাপদ চিকিৎসা সেবা দেওয়ার জন্য আবুল কাশেম উকিল ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রটি প্রস্তুত করা হয়েছে। ওই স্বাস্থ্য কেন্দ্রটিতে করোনা ভাইরাসে আক্রান্ত আইসোলশনে রাখা রোগীর চিকিৎসা সেবা দেওয়া হবে।

মাদারীপুর সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম জানান, করোনা রোগীর চিকিৎসা কেন্দ্র হিসেবে ১০ শয্যা বিশিষ্ট এই চিকৎসা কেন্দ্রটি  করা হবে। পরিবেশ অনেক ভাল।অবকাঠামোগত সুবিধা অনেক। এখানে প্রয়োজনে শয্যা আরও বাড়ানো যাবে।

মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম জানান, এই মাও শিশু কেন্দ্রকে করোনার আইসোলেশনের রোগীদের চিকিৎসা প্রদানের জন্য প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেয়া হলো। এখানে  প্রয়োজনীয় অক্সিজেনের ব্যবস্থা নেয়া হবে।রোগীর অবস্থা বেশি খারাপ হলে তাকে জরুরী ভিত্তিতে ঢাকা পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!