1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

এলাকার সংসদ সদস্য চীফ হুইপ হওয়ায়, শিবচরে আনন্দ মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৩.৫৭ পিএম
  • ৫৫১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর-১ (শিবচর) আসনের সপ্তমবারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদের টানা দুইবারের সরকার দলীয় চিফ হুইপ ও টানা তিনবারের আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার সংসদীয় আসনে আনন্দ মিছিল, সমাবেশ ও রং খেলেছে দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়। পরে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় অনেক নেতাকর্মী আনন্দে রং খেলায় অংশ নেন।

পরে ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান খানসহ দলীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!