1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

এবার এক্সপ্রেস ওয়ে গতিসীমা লঙ্গন করায় ইমাদ পরিবহনসহ ১২টি মামলা দায়ের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ২.৫৪ পিএম
  • ৭০৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যানবাহনের গতিসীমা লংঘন করায় ইমাদ পরিবহন সহ ১২ টি পরিবহনের মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত এ মামলা দায়ের করা হয়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার, ‘গতিসীমা লংঘন করায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ পর্যন্ত ১২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ইমাদ পরিবহনের একটি গাড়ি রয়েছে। এটি ঢাকা থেকে ৯২ গতিতে সাতক্ষিরা যাচ্ছিল।যার নম্বর ঢাকা মেট্রো ব ১৫-৮৭৯৮।

দুর্ঘটনার পরদিন সোমবার একই অপরাধে মামলা হয় ২১টি। এছাড়াও বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হচ্ছে।’

শিবচর হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবু নাইম মো: মোফাজ্জেল হক জানায়, দুর্ঘটনার পরদিন সোমবার একই অপরাধে মামলা হয় ২৫টি।পরেরদিন মঙ্গলবার ২০ টি ও বুধবার ১৭ টি মামলা হয়।এছাড়াও বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হচ্ছে। গতিসীমা লংঘন করার অপরাধে গত ফেব্রুয়ারি মাসে ২৮৪টি মামলা করে হাইওয়ে পুলিশ। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩১৫টি।

গত রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩৪৮) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।  বাসটি  পদ্মাসেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর সিমানা এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতাল,পাচ্চর ইসলামিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ২ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!